শবে বরাতের দিনে কলিজায় কষ্ট দিয়ে দিলো: পরীমণি

শবে বরাতের দিনে কলিজায় কষ্ট দিয়ে দিলো: পরীমণি

উত্তরদক্ষিণ । সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪, আপডেট ০৭:০০

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। ব্যক্তিজীবনের নানা ঘটনা প্রায়শই সংবাদের শিরোনাম করে তাকে। ছবি, ভিডিও কিংবা নিজের অনুভূতি প্রকাশের পাশাপাশি ক্ষোভ ঝাড়তে এই প্ল্যাটফর্ম বেছে নেন তিনি।

রবিবার (২৫ ফেব্রুয়ারি) পরীমণি তার ফেসবুকে একটি পোস্ট দেন। এতে তিনি লেখেন, ‘মিথ্যুক, ভণ্ড, প্রতারক। শবেবরাতের দিনে কলিজার মধ্যে কষ্ট দিয়ে দিল। এই কষ্ট তাদের না হোক। আল্লাহ তাদের মাফ করে দিক।

প্রায়সময়ই ছেলের সঙ্গে নানান খুনসুটিতে মেতে ওঠেন পরীমণি। সেগুলো ভক্তদেরও দেখার সুযোগ করে দেন তিনি। তারই ধারাবাহিকতায় শনিবার ফেসবুকে ছেলের সঙ্গে নতুন একটি ভিডিও শেয়ার করেছেন নায়িকা। ভিডিওর ক্যাপশনে লিখেছেন— ‘আমি তোমাকে ভালোবাসি আমার ভ্যালেন্টাইন। আমার একটা তুমি আছো। আমার নাড়ি ছেড়া ধন।’

বিশ্ব ভালোবাসা দিবসে ছেলে পদ্মের সঙ্গে কেক কেটে ভালোবাসা দিবস উদযাপন করেন পরীমণি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে শনিবার ভিডিওটি প্রকাশ করলেন এই চিত্রনায়িকা।

ভিডিওতে দেখা যায়, পরীর পরনে ছিল লাল শাড়ি। খোলা চুল আর হালকা মেকআপে বেশ লাস্যময়ী দেখাচ্ছিল তাকে। অন্যদিকে মায়ের সঙ্গে ম্যাচিং করে পদ্ম পরেছিল একটি লাল পাঞ্জাবি। ভিডিওতে হাস্যোজ্জ্বল মুখেই ক্যামেরায় ধরা দেন মা-ছেলে।

উল্লেখ্য, অভিনেতা শরিফুল রাজের সঙ্গে ডিভোর্সের পর বর্তমানে ছেলেকে নিজের কাছেই রেখেছেন পরীমণি। ইতোমধ্যে ‘ডোডোর গল্প’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এরপর যুক্ত হয়েছেন ‘খেলা হবে’ নামের নতুন একটি সিনেমায়।

এছাড়া তার হাতে রয়েছে অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’। সম্প্রতি ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত ওয়েব ফিল্ম ‘বুকিং’। এটি নির্মাণ করেছেন মিজানুর রহমান আরিয়ান। এতে পরীর বিপরীতে অভিনয় করেছেন এ বি এম সুমন। মুক্তির পর দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছে এই ওয়েব ফিল্মটি।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading