আবারও পিচ নিয়ে বিতর্কে জড়াল ইন্ডিয়া

আবারও পিচ নিয়ে বিতর্কে জড়াল ইন্ডিয়া

উত্তরদক্ষিণ । বুধবার , ০৬ মার্চ, ২০২৪, আপডেট ১১:০০

বিশ্বকাপের সেমিফাইনালের কথা নিশ্চয়ই এখন পর্যন্ত ভুলে যাননি ক্রিকেট ভক্তরা। নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল শুরুর ঠিক তিনঘণ্টা আগে পিচ বদলে ফেলেছিল আয়োজক ইন্ডিয়া। সেবার এই নিয়ে কম জলঘোলা হয়নি। ফাইনালে অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স তো ছবিই তুলে রেখেছিলেন। সেটা ঠিক কী কারণে তা জানা না গেলেও, মনস্তাত্ত্বিকভাবে ঠিকই কাবু করেছিল ইন্ডিয়াকে।

এবার ঠিক একই ঘটনা আবার ফিরিয়ে আনছে ইন্ডিয়া। ইংল্যান্ডের সঙ্গে ধর্মশালার শেষ টেস্টে পিচ নিয়ে অভিযোগ জানিয়েছে সফরকারী ইংল্যান্ড। ইংলিশ ক্রিকেটার জনি বেয়ারস্টোর অভিযোগ, রঞ্জি ট্রফিতে ব্যবহার হওয়া পিচে খেলতে হচ্ছে তাদের।

আগামীকাল (বৃহস্পতিবার) মাঠে গড়াবে ইংল্যান্ড ও ইন্ডিয়ার মধ্যকার ৫ম টেস্ট। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার জনি বেয়ারস্টো। ধর্মশালায় নিজের শততম টেস্ট খেলতে নামছেন বেয়ারস্টো। তখন এই সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১০০ টেস্ট খেলতে পারা মানে বিশাল কিছু। আমাদের এখানে কিন্তুগত মাসে রঞ্জিতে ব্যবহার হওয়া পিচে খেলতে হচ্ছে। দেখা যাক পিচ কেমন ব্যবহার করে।’

তবে এরপরেই গ্রাউন্ডসম্যানদের প্রশংসা করতে ভোলেননি তিনি, ‘আবহাওয়া বিবেচনায় নিয়ে গ্রাউন্ড স্টাফরা পিচে দারুণ কাজ করেছেন। আউটফিল্ডের কাজেও বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন তারা। ভালোই লাগছে। এটা পৃথিবীর সবচেয়ে নান্দনিক ভেন্যুগুলোর একটি।

এর আগে বিশ্বকাপের সেমিফাইনালে স্বাগতিকদের সুবিধা দিতে মুম্বাইয়ের পিচ বদলে ফেলার অভিযোগ উঠেছিল। আইসিসির অনুমতি না নিয়েই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এই কাজ করেছে বলে বলা হয়েছিল গণমাধ্যমের খবরে। অভিযোগ ছিল ইন্ডিয়ায় স্পিনারদের সুবিধা দিতে নতুন পিচের বদলে দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়া অন্য কোন পিচে খেলা হয়েছিল।

বর্তমানে ধর্মশালার আবহাওয়া মোটেও খেলার অনুকূল নয়। গত কয়েক দিন ধরে আবহাওয়া মেঘলা। মাঝেমধ্যে বৃষ্টি হচ্ছে। টেস্ট চলাকালীনই বৃষ্টিপাত ও বরফ পড়ার সম্ভাবনা রয়েছে।

চলতি সিরিজের এটিই শেষ টেস্ট। প্রথম টেস্টে হায়দরাবাদে জিতেছিল ইংল্যান্ড। কিন্তু এরপরেই পারফরম্যান্স। পরের তিনটি টেস্টে বিশাখাপত্তম, রাজকোট ও রাঁচীতে হারতে হয়েছে তাদের। ৩-১ ব্যবধানে এখনই সিরিজ নিশ্চিত করেছে ইন্ডিয়া। যদিও টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট বিবেচনায় সব টেস্টকেই দিতে হচ্ছে সমান গুরুত্ব।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading