কেএফসি-ডোমিনোস পিৎজা ও সিক্রেট রেসিপিকে জরিমানা

কেএফসি-ডোমিনোস পিৎজা ও সিক্রেট রেসিপিকে জরিমানা

উত্তরদক্ষিণ । বুধবার , ০৬ মার্চ, ২০২৪, আপডেট ১৭:০০

এবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর অভিযানে জরিমানা করা হয়েছে রাজধানীর খিলগাঁওয়ের কেএফসি, ডোমিনোস পিৎজা ও সিক্রেট রেসিপিকে। অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রত্যেক প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা করে জরিমানা করে রাজউক।

বুধবার (০৬ মার্চ) রাজউকের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব রেস্তোরাঁকে জরিমানা করে। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম এ আদালত পরিচালনা করেন।

অভিযানে চায়না রেস্টুরেন্টকেও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানা গেছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম জানিয়েছেন, এসব রেস্টুরেন্টের রাজউকের কোনো অনুমোদন নেই।

তিনি বলেন, জরিমানার পাশাপাশি ভবন ও রেস্টুরেন্ট মালিকদের সতর্ক করা হচ্ছে। এ ছাড়া ত্রুটি সারাতে এক মাস সময় দেওয়া হচ্ছে। নির্ধারিত সময়ের পর আবারও অভিযান চালানো হবে।

এ সময় সংশোধনী পাওয়া না গেলে রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়া হবে। গুলশান এবং বনানী এলাকার বিভিন্ন রেস্তোরাঁ ও ভবনের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা তদারকি করতে অভিযান চালায় ডিএনসিসি।

এ সময় অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় রাজধানীর গুলশান-২ নম্বরের কাচ্চি ভাই রেস্তোরাঁকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

একই অভিযোগে ধানসিঁড়ি নামে আরেকটি রেস্তোরাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয় । এ ছাড়া সিঁড়ির সামনে মালামাল রাখায় সেভা হাউজ নামে একটি ভবনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অনেকে।

এ ঘটনার পর থেকে বিভিন্ন ভবন, রেস্তোঁরায় অভিযান চালাচ্ছে বিভিন্ন সংস্থা। একের পর এক অভিযান চলছে রাজধানীর রেস্তোঁরাগুলোতে। অভিযানের ভয়ে অনেক মালিক ‘রেস্টুরেন্ট সাময়িক বন্ধ’নোটিশ টাঙিয়ে দিয়েছেন।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading