কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথ: কাল থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথ: কাল থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা

উত্তরদক্ষিণ । রবিবার, ১০ মার্চ, ২০২৪, আপডেট ১৮:৪৫

আগামীকাল সোমবার থেকে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। অক্টোবর পর্যন্ত টানা সাত মাস এ দ্বীপে পর্যটকের যাতায়াত বন্ধ থাকবে। রবিবার (১০ মার্চ) এমনই ঘোষণা দিয়েছে জাহাজ কর্তৃপক্ষ। কক্সবাজারের ইনানী জেটি ঘাট থেকে কর্ণফুলি এক্সপ্রেস ও বার আউলিয়া নামক দুটি জাহাজ চলাচল করতো।

বিষয়টি নিশ্চিত করেছেন, জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কুয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর। তিনি বলেন, ৯ ফেব্রুয়ারি মিয়ানমারের অভ্যন্তরে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি গ্রামগুলোতে চলমান সংঘাতের কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজগুলো চলাচল বন্ধ করেছিল প্রশাসন। ফলে পর্যটকদের চাহিদা বিবেচনা করে কক্সবাজার থেকে দুটি পর্যটক জাহাজ নিয়মিত চলাচল করছিল। মঙ্গলবার (১২ মার্চ) শুরু হচ্ছে রমজান মাস। তাই অঘোষিতভাবে এ দিনেই শেষ হচ্ছে পর্যটন মৌসুম।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading