হাতিরপুলে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

হাতিরপুলে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪, আপডেট ১৯:২৫

রাজধানীর হাতিরপুলে কাঁচাবাজার এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাতিরপুল কাঁচাবাজার এলাকায় একটি ছয়তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহত হওয়ার বিষয়ে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির ভেতরের দিকে আগুন লেগেছে। বাইরে থেকে কিছু দেখা যাচ্ছে না। তবে দ্বিতীয় তলার জানালার কাঁচ ভাঙার পর ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। এদিকে আগুনের খবরে ঘটনাস্থলে উৎসুক জনতা ও দোকান মালিক-কর্মচারীরা ভিড় করছেন। শেষ খবর পাওয়া অনুযায়ী— আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading