বঙ্গবন্ধুর জন্ম বার্ষিকীতে ডিএসইর শ্রদ্ধা

উত্তরদক্ষিণ । রবিবার, ১৭ মার্চ, ২০২৪, আপডেট ১৬:১০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

রবিবার (১৭ মার্চ) সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবুর নেতৃত্বে পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও কর্মকর্তা কর্মচারীরা এই শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ডিএসইর পরিচালক মো. আফজাল হোসেন, মো. শহিদুল ইসলাম, রিচার্ড ডি রোজারিও, ব্যবস্থাপনা পরিচালক ড. এটিএম তারিকুজ্জামান এবং প্রধান আর্থিক কর্মকর্তা সাত্বিক আহমেদ শাহসহ ডিএসইর ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading