ইসরায়েলে অস্ত্র রফতানি স্থগিত করার ঘোষণা কানাডার

ইসরায়েলে অস্ত্র রফতানি স্থগিত করার ঘোষণা কানাডার

উত্তরদক্ষিণ । বুধবার, ২০ মার্চ, ২০২৪, আপডেট ১৭:২৫

ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত করার ঘোষণা দিয়েছে কানাডা। গত মঙ্গলবার এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটি। একটি সরকারি সূত্রের বরাতে বুধবার (২০ মার্চ) ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ শুরুর পর থেকে কানাডাই শুধু ইসরায়েলকে যোগাযোগ সরঞ্জামের মতো ‘প্রাণঘাতী নয়’ এমন অস্ত্রের চালান রপ্তানি করেছে। তবে জানুয়ারি থেকে দেশটিতে কোনও রপ্তানি করা হয়নি বলে জানিয়েছে সূত্রটি। রেডিও কানাডার মতে, কানাডিয়ার অস্ত্র রপ্তানির শীর্ষ দেশ ছিল ইসরায়েল। দেশটি ২০২২ সালে ইসরায়েলে এক কোটি ৫০ লাখ ডলার মূল্যের সামরিক সামগ্রী রপ্তানি করেছিল। এর আগে, ২০২১ সালে দেশটি এক কোটি ৯০ লাখ ডলার মূল্যের রপ্তানি করেছিল।

কানাডিয়ান অস্ত্র রপ্তানির তালিকায় শীর্ষ ১০ গ্রাহকদের মধ্যে একটি ইসরায়েল। মার্চে কানাডানার সরকারের বিরুদ্ধে ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত করার জন্য একটি অভিযোগ দায়ের করেছিল আইনজীবীদের একটি জোট এবং প্যালেস্টাইনি বংশোদ্ভূত কানাডিয়ানরা। তারা বলেছিল, কানাডা দেশীয় এবং আন্তর্জাতিক উভয় আইন লঙ্ঘন করছে।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading