কুড়িগ্রামে আসছেন ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক

কুড়িগ্রামে আসছেন ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক
ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২২ মার্চ, ২০২৪, আপডেট ১১:৫৫

কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙা ইউনিয়নের ধরলা নদীর পূর্ব পাড়ে মাধবরাম এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে চলতি মাসের ২৮ তারিখ পরিদর্শনে আসবেন ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক।

বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে কুড়িগ্রাম প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের শামসুল হক মিলনায়তনে আয়োজিত এক সভায় এ তথ্য জানানো হয়।

অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে সকলের সহযোগিতা নিতে বেজার নির্বাহী চেয়ারম্যান ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন স্থানীয় সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন, বেজার মহাব্যবস্থাপক (অর্থ বাজেট) শেখ যোবায়েদ হোসেন, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি রাজু মোস্তাফিজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

বেজার নির্বাহী চেয়ারম্যান ও শেখ ইউসুফ হারুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কুড়িগ্রাম জেলায় হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এরইমধ্যে ১৩৩ একর জমি বেজার কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন। আরও ৮৬ একর জমির অধিগ্রহণের বন্দোবস্ত চলছে। এখানে মোট ২১১ একর জমির প্রয়োজন হবে।

গত ১০ মার্চ ভুটানের প্রতিনিধি দল পরিদর্শনে এসেছিলেন। ভুটান অর্থনৈতিক অঞ্চলের ব্যাপারে খুবই আগ্রহী। এতে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কের নতুন মাইলফলক উন্মোচন হবে। আশা করছি চলতি ভুটান রাজার সাথে অর্থনৈতিক অঞ্চল নিয়ে চুক্তি স্বাক্ষর হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ মার্চ ভুটানের রাজা জিগমে খেসার ওয়াংচুক কুড়িগ্রাম অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে আসবেন বলে জানিয়েছেন।

ইউডি/কেএস/রুহুল আমিন রুকু

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading