ফের অভিনয় শুরু করেছি: মারিয়া মিম

ফের অভিনয় শুরু করেছি: মারিয়া মিম

উত্তরদক্ষিণ । রবিবার, ২৪ মার্চ, ২০২৪, আপডেট ১২:৫৫

মডেল ও অভিনেত্রী গ্ল্যামারগার্ল মারিয়া মিম। বিজ্ঞাপনচিত্র, মিউজিক ভিডিও ও নাটকে তার সরব উপস্থিতি। সম্প্রতি নাটকে নিয়মিত হচ্ছেন। নিজেকে প্রস্তুত করছেন বড় পরিসরে কাজের জন্য।

সবশেষে কাজের ব্যস্ততা প্রসঙ্গে মারিয়া মিম বলেন, ফের নাটকে অভিনয় শুরু করেছি। সম্প্রতি মাবরুর রশিদ বান্নাহ’র একটি নাটকের শুটিং শেষ করেছি। ঈদের পর আরও কিছু একক নাটকের শুটিং আছে। ওটিটির জন্য কাজও শুরু হবে শীগগির।

দিনকাল কেমন কাটছে জানতে চাইলে বলেন, রমজান মাস চলছে। ভালো যাচ্ছে। চেষ্টা করি ইফতার বাসায় করতে। শরবত তৈরী করে সবাইকে পরিবেশন করি। বাসায় আম্মুর বানানো বেগুনি ভালো লাগে। সেহরি বাইরে খাওয়া হয়। ব্যুফেতে যা পাওয়া যায় তাই খাই। আর বাসায় থাকলে চিড়া, দুধ, কলা খেতে ভালো লাগে।

রোজার স্মৃতি মনে করে মারিয়া বলেন, ছোটবেলায় বাসায় বলতাম রোজা। কিন্তু বাইরে থেকে খাবার খেয়ে আসতাম। এ ঘটনা মনে পড়লে হাসি পায়।
মারিয়া মিম ছোটবেলায় সালামি পেতেন। এখন উল্টো দিতে হয়। বিষয়টি উপভোগ করেন তিনি।

ঈদের দিনের পোশাক প্রসঙ্গে বলেন, ঈদে আরামদায়ক পোশাক পরি। এবার সাদা রঙের একটি ডিজাইনার ড্রেসের অর্ডার দিয়েছি। ঈদে ৩টি ড্রেস লাগে। আরও দুটো কিনবো। তার মধ্যে শাড়িও থাকবে। শপিংয়ে গেলে যেটা ভালো লাগে সেটিই কিনি।

ঈদে ভারি মেকআপ করবেন না মারিয়া মিম। থাকবে হালকা মেকআপ। রান্না করবেন পায়েস, সেমাই ও বিরিয়ানি।

ঈদের দিন কীভাবে কাটে প্রশ্ন করলে মিম বলেন, ঈদের দিন বিকেলে আত্মীয়দের বাসায় যাওয়া হয়। আর সন্ধ্যায় বন্ধুদের নিয়ে ঘুরতে বের হই।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading