আইএমএফের ঋণ: বাকি কিস্তি পেতে অসুবিধা হবে না, জানালেন গভর্নর

আইএমএফের ঋণ: বাকি কিস্তি পেতে অসুবিধা হবে না, জানালেন গভর্নর

উত্তরদক্ষিণ । বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, আপডেট ১৭:৪৫

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, আইএমএফের ঋণের দশটি শর্তের নয়টি পূরণ করতে পেরেছে বাংলাদেশ। তাই ঋণের পরবর্তী কিস্তি পেতে কোনো অসুবিধা হবে না। ঋণের শর্তের বিস্তারিত পর্যবেক্ষণ করতে আগামী সপ্তাহে দ্বিতীয়বারের মতো বাংলাদেশে আসছে আইএমএফের প্রতিনিধিদল।

বিশ্বব্যাংক আইএমএফের প্রধান কার্যালয়ে দিনভর বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। আমেরিকার ওয়াশিংটন ডিসিতে আইএমএফ ও ওয়ার্ল্ড ব্যাংকের স্প্রিং মিটিং ২০২৪ এর উচ্চপর্যায়ের প্রতিনিধিদল এখন ওয়াশিংটনে অবস্থান করছেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। গভর্নর বলেন, মরিশাসের সঙ্গে অফশোর ব্যাংকিং চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ।

এর মাধ্যমে বাংলাদেশের ব্যাংকের সঙ্গে মরিশাসের ব্যাংকের লেনদেন সহজ হবে। তিনি বলেন, মরিশাসের গভর্নরের সঙ্গে এ বিষয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এর ফলে মরিশাসে অবস্থানরত ৪০ হাজার বাংলাদেশি খুব সহজেই বাংলাদেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন। এখন দেশটিতে অবস্থানরত বাংলাদেশিরা সরাসরি রেমিট্যান্স পাঠাতে পারেন না।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading