আইপিএল থেকে ডাক পেয়েও যে কারণে যেতে পারেননি শরিফুল

আইপিএল থেকে ডাক পেয়েও যে কারণে যেতে পারেননি শরিফুল

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, আপডেট ১৪:৪৫

আইপিএলে বল হাতে এবারের আসরে বেশ বড়সড় চমকই দিয়েছেন মুস্তাফিজুর রহমান। চেন্নাইয়ের হয়ে ৫ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। আছেন শীর্ষ উইকেট শিকারীর দৌড়ে। তবে ভাগ্য সুপ্রসন্ন হলে মুস্তাফিজের পাশাপাশি আরও এক বোলারকে আইপিএলের বড় মঞ্চে দেখতে পেতেন বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।

আইপিএল থেকে এবারের আসরের জন্য ডাক পেয়েছিলেন শরিফুল ইসলাম। গেল বছর থেকে বল হাতে দ্যুতি ছড়াচ্ছেন শরিফুল ইসলাম। জাতীয় দল, বিপিএল কিংবা ডিপিএল সবখানেই নিজেকে প্রমাণ করে চলেছেন এই পেসার।

সাফল্যের এই ধারাবাহিকতা নজরে এসেছিল আইপিএলের দল লখনৌ সুপার জায়ান্টসের। লোকেশ রাহুলের দলের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল বাংলাদেশি পেসারের সঙ্গে। কিন্তু, যেতে পারেননি শরিফুল। একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে আলাপকালে শরিফুল নিজেই জানিয়েছেন ঘটনা। সেই সঙ্গে শোনালেন যেতে না পারার কারণ।

আবাহনীর হয়ে ম্যাচশেষে আলাপকালে শরিফুল বলেন, লখনৌ থেকে মেসেজ দিয়েছিল, তারা আমাকে চাচ্ছিল। কিন্তু এনওসির সময়টা খুবই কম ছিল তার জন্য তারা পরে আর রেসপন্স করেনি। যদি পুরো এনওসিটা দিত বিসিবি তাহলে হয়তো। যেহেতু আমাদের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ রয়েছে সেক্ষেত্রে চিন্তা করে এনওসিটা ওইভাবে চিন্তা করে দেওয়া হয়েছে।

গত একটা বছর ধরেই বল হাতে বাংলাদেশের সেরা পারফর্মার শরিফুল। চলমান ডিপিএলেও দারুণ বল করছেন আবাহনীর পেসার শরিফুল। বৃহস্পতিবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে বল হাতে ৪ উইকেট শিকার করেছেন বাঁ-হাতি এই পেসার, যার ফলে নির্বাচিত হয়েছেন ম্যাচসেরাও।

আইপিএল না করেছেন দেশের জন্য। তবে আশা প্রকাশ করেন, এমন ফর্ম চলতে থাকলে একদিন ঠিকই ডাক পাবেন দুনিয়ার সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজ লিগে, ইনশাআল্লাহ ইচ্ছা তো আছে একদিন সুস্থ থাকলে যেভাবে যাচ্ছে এভাবে গেলে একদিন খেলব আইপিএল। যদি তখন কোনো খেলা না থাকে। আশা থাকবে ইচ্ছাও আছে, হয়তো সুযোগ পেলে ভালো কিছু করব ইনশাআল্লাহ।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading