রাঙামাটিতে ট্রাক খাদে পড়ে ৬ শ্রমিকের মৃত্যু
উত্তরদক্ষিণ । বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, আপডেট ২০:১৫
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ছয় শ্রমিকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন অন্তত আটজন। বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার সাজেক ইউনিয়নের উদয়পুর সীমান্ত সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। ইউএনও শিরিন আক্তার বলেন, উদয়পুরের নব্বই ডিগ্রি এলাকায় একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ছয় শ্রমিক মারা যান।খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠায়। এলাকাটি দুর্গম এবং সেখানে নেটওয়ার্ক না থাকায় তাৎক্ষণিক তথ্য জানা যাচ্ছে না বলে জানান ইউএনও।
শিরিন আক্তার বলেন, সন্ধ্যার আগে ঘটনাটি ঘটেছে। বিস্তারিত জানতে পারছি না। নিহত ও আহতরা নির্মাণ শ্রমিক বলে ধারণা করা হচ্ছে। সাজেক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নেলসন চাকমা নয়ন বলেন, ঘটনাস্থলটি বেশ দুর্গম হওয়ায় কোনো তথ্যই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ইউডি/এজেএস

