উপজেলা নির্বাচনে জাতীয় নির্বাচনের চেয়ে বেশি ভোটার হবে: ইসি আনিছুর

উপজেলা নির্বাচনে জাতীয় নির্বাচনের চেয়ে বেশি ভোটার হবে: ইসি আনিছুর

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, আপডেট ১৬:০০

সম্প্রতি শেষ হওয়া জাতীয় সংসদ নির্বাচনের চেয়ে উপজেলা নির্বাচনে বেশি ভোটার উপস্থিতি আশা করছে নির্বাচন কমিশন। সেজন্য রিটার্নিং কর্মকর্তাসহ সব প্রশাসনিক কর্মকর্তাদের কঠোর হতে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিছুর রহমান।

মঙ্গলবার (৩০ এপ্রিল) কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ষষ্ঠ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি।

নির্বাচনে মন্ত্রী-সংসদ সদস্যদের প্রভাব প্রসঙ্গে আনিছুর রহমান বলেন, অভিযোগ পাওয়া গেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। অনিয়ম হলে ভোট বাতিল করার ক্ষমতা আছে নির্বাচন কমিশনের।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading