আনন্দঘন পরিবেশে এসইউবি ইংরেজি বিভাগের পুনর্মিলনী

আনন্দঘন পরিবেশে এসইউবি ইংরেজি বিভাগের পুনর্মিলনী

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৩ মে, ২০২৪, আপডেট ২৩:৩০

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ডিপার্টমেন্ট অব ইংলিশ স্টাডিজ অ্যালামনাই এসোসিয়েশন এর উদ্যোগে প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের জন্য “Time marches on but memories stay” শিরোনামে একটি পুনর্মিলনীর আয়োজন করা হয়।

এ সময় প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং তাদের পরিবারের মাঝে হাসি, আনন্দ, স্মৃতিচারণ, আড্ডা ও কোলাহলে মুখর হয়ে উঠেছিল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পুরোনো বন্ধুদের কাছে পেয়ে অনেকেই আবেগ-আপ্লুত হয়ে উঠেন। সাথে সাথে চলে পরস্পরের কুশল বিনিময়।

শুক্রবার (৩ মে) সকালে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে কেক কেটে পুনর্মিলনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল অতিথিদের আলোচনা ও সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ। দ্বিতীয় পর্বে ছিল ফটোসেশন, স্পোর্টস, র‍্যাফেল ড্র এবং লাঞ্চের ব্যবস্থা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টেট ইউনিভার্সিটির রেজিস্ট্রার- ব্রিগেডিয়ার জেনারেল মো: জামাল হোসেন এবং কোষাধ্যক্ষ ড. মো: হাসান কাওসার। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্টেট ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উপদেষ্টা- অধ্যাপক ড: সাঈদুর রহমান। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডিইএস বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন এর সভাপতি মোকাম্মেল হোসেন নবীন।

এরপর অনুষ্ঠানের সমাপনী পর্বে পুরষ্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গে মঞ্চ মাতায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নয়ন সাঈদ জীবন ও তাঁর ব্যান্ড রোমিও ব্রাদার্স।

ইউডি/কিফায়েত/তাকি বিন মহসিন

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading