দেশে জঙ্গি-সন্ত্রাস দমনে পুলিশ সক্ষম: আইজিপি

দেশে জঙ্গি-সন্ত্রাস দমনে পুলিশ সক্ষম: আইজিপি

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ মে, ২০২৪, আপডেট ১৬:৩০

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘এ দেশের জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে পুলিশ সক্ষমতা রয়েছে। সড়কে শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় লোকবল ও লজিস্টিক সাপোর্ট পুলিশের রয়েছে।’

শনিবার (১৮ মে) মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স গেটে নির্মিত বাংলাদেশের ইতিহাস ও মুক্তিযুদ্ধভিত্তিক টেরাকোটায় মৃত্যুঞ্জয়ী এবং মৌলভীবাজার পুলিশ সুপার কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান। আইজিপি বলেন, ‘নতুন প্রজন্ম এ টেরাকোটা থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার সশস্ত্র সংগ্রামের ইতিহাস সম্পর্কে জানতে পারবে।’

এ সময় উপস্থিত ছিলেন- সিলেটের বিভাগীয় কমিশনার শাহ মিজান শফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাকির হোসেন খান, মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। টেরাকোটায় বায়ান্নের ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ তুলে ধরা হয়। মৌলভীবাজারের চা বাগান ও পর্যটন আকর্ষণের বিষয়টিও উঠে আসে এই শিল্পকর্মে।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading