রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে ছাই ৮০ বসতঘর

রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে ছাই ৮০ বসতঘর

উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ মে, ২০২৪, আপডেট ১৬:১৫

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে অগ্নিকাণ্ডে একটি রোহিঙ্গা বাজার ও ৮০টি শেড পুড়ে গেছে। আজ শুক্রবার ( ২৪ মে ) বেলা ১১টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিমার খোলা ১৩ নম্বর ক্যাম্পের এ ঘটনা ঘটেছে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ক্যাম্পের ডি–ব্লকের কাঁঠালগাছতলায় একটি বাজারে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন পার্শ্ববর্তী ক্যাম্পের বসতঘরে ছড়িয়ে পড়ে।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানান, আগুন লাগার খবর পেয়ে উখিয়া, টেকনাফ ও কক্সবাজার সদর থেকে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দেড় ঘণ্টার চেষ্টায় দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডে ক্যাম্পের ডি–ব্লকের একটি বাজারের বেশ কিছু দোকান এবং রোহিঙ্গাদের ৮০টি বসতঘর ভস্মীভূত হয়েছে। অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে জানিয়ে শামসুদ দৌজা নয়ন জানান, অগ্নিকাণ্ডের পর আর্মড পুলিশ ব্যাটালিয়ন, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংস্থার কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করেছে।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading