যারা ছয় দফা মানে না তারা স্বাধীনতায় বিশ্বাস করে না: সেতুমন্ত্রী

যারা ছয় দফা মানে না তারা স্বাধীনতায় বিশ্বাস করে না: সেতুমন্ত্রী

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৭ জুন, ২০২৪, আপডেট ১৩:০৫

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা ছয় দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। ছয় দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট।

ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে শুক্রবার (৭ জুন) রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা ব‌লেন তি‌নি।

ওবায়দুল কাদের বলেন, ছয় দফা বাস্তবায়নে বঙ্গবন্ধুর যে আহ্বান তার সাথে ৭ জুনের হরতালে বেশ কয়েকজন শ্রমিক নেতা নিহত হন। ছয় দফা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের মাইলফলক।

তি‌নি ব‌লেন, ছয় দফার ভিত্তিতে ১১ দফা আন্দোলনের সূত্রপাত। ৬২-তে পাক-ভারত যুদ্ধে পূর্ব বাংলার কোনো নিরাপত্তা ছিলো না। ৬ দফা না হলে ৬৯ এর গণঅভ্যুত্থান হতো কিনা। এই ছয় দফা আমাদের ইতিহাসে বাক পরিবর্তন করেছে। ৭৫ এর পর ৭ জুন, ৭ মার্চ এসব দিবস নিষিদ্ধ করে দেয়। যারা নিষিদ্ধ করে দেয় তারা বঙ্গবন্ধুর হত্যার সাথে জড়িত। তারা দেশের স্বাধীনতা মানে না।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading