নাগার সঙ্গে ফের অন্তরঙ্গ সামান্থা
উত্তরদক্ষিণ । শনিবার, ০৮ জুন, ২০২৪, আপডেট ১৫:৪০
বিচ্ছেদ হয়েছে প্রায় তিন বছর। তবুও অনুরাগীদের হৃদয়ে এখনও অটুট নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর জুটি। বিচ্ছেদের পর দীর্ঘ কঠিন সময় পার করতে হয়েছে সামান্থাকে। যদিও সব কিছু সামলে পেশাদার অভিনেত্রী হিসাবে নিজের জীবনের অন্যতম সেরা সময় উপভোগ করেছেন এখন।এর মাঝেই মুক্তি পেল নাগা ও সামান্থা অভিনীত ছবি ‘মনম’। প্রায় ১০ বছর আগে মুক্তি পাওয়া ছবি ফের প্রেক্ষাগৃহে। দেখতে গেলেন নাগা নিজেও।
প্রেক্ষাগৃহে অন্তরঙ্গ দৃশ্যে ধরা পড়লেন সামান্থা-নাগা। হলের মধ্যে সেসময় উচ্ছ্বাসে ফেটে পড়ছেন দর্শক। এমন সময় নাগার দিকে ক্যামেরা ঘোরাতেই ঠোঁটের কোণায় ফুটে উঠল স্মিত হাসি। দর্শক যখন তাদের পছন্দের জুটিকে ফের পর্দায় দেখে আত্মহারা, আসন ছেড়ে উঠে নাচতে শুরু করেন অনেকেই। সেই সময় দর্শকদের আসনে বসে পড়ার অনুরোধ করতে থাকেন অভিনেতা।
তাদের বিয়ে টেকেনি, তবে এখনও তারা তাদের প্রিয় পোষ্যের অভিভাবক। দু’জনে মিলেই দেখভাল করেন তার। যদিও এই মুহূর্তে নিজের মতো করে জীবনটা গুছিয়ে নিয়েছেন অভিনেত্রী। বেশির ভাগ সময় দেশের বাইরেই কাটান সামান্থা। অন্যদিকে, অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন নাগা। তবে এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি নাগা।
একসঙ্গে অভিনয় করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন নাগা চৈতন্য ও সামান্তা রুথ প্রভু। দীর্ঘদিন প্রেমের পর ২০১৭ সালে অক্টোবরে ঘর বাঁধেন তারা। তবে খুব বেশিদিন দীর্ঘস্থায়ী হয়নি তাদের সংসার। চার বছরের মাথাতেই বিচ্ছেদের পথে হাঁটেন। জানা গেছে, বিচ্ছেদের পর তার বিয়ের পোশাকই ছিঁড়ে ফেলেছেন সামান্থা।
এ বিষয়ে সামান্থা রুথ প্রভু বলেন, আমি যে পোশাকটি পরেছি, এটি আমার প্রিয় একটি গাউন ছিল। সেই গাউন দিয়ে নতুন পোশাকটি এই অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছে। এটি তৈরি করেছে মেধাবি ক্রেশ বাজাজ। আমার অভ্যাস পরিবর্তনের জন্য যে ক’টি পদক্ষেপ নিয়েছি, তার মধ্যে একটি হলো পুরোনো কাপড় পুনরায় ব্যবহার করা।
ইউডি/কেএস

