১২ ঘণ্টা আগে পাওয়া যাবে ‘অতিরিক্ত কোচে’র টিকিট

১২ ঘণ্টা আগে পাওয়া যাবে ‘অতিরিক্ত কোচে’র টিকিট

উত্তরদক্ষিণ । বুধবার, ১২ জুন, ২০২৪, আপডেট ০৯:২৫

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের চাহিদা বিবেচনায় ট্রেনগুলোতে অতিরিক্ত ১৬২টি যাত্রীবাহী কোচ যুক্ত করার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেন ছাড়ার ১২ ঘণ্টা আগে এসব কোচের টিকিট অনলাইনে কেনা যাবে।

বাংলাদেশ রেলওয়ের বাণিজ্যিক বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।

বাংলাদেশ রেলওয়ে জানায়, অতিরিক্ত কোচগুলোর মধ্যে ৬০টি ব্রডগেজ ও ১০২টি মিটার গেজ লাইনের কোচ আছে। রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এসব কোচ সারা দেশের ট্রেনগুলোতে বরাদ্দ অনুযায়ী সংযোজন করা হবে। এসব কোচে ট্রেন ছাড়া ১২ ঘণ্টা আগেও টিকিট পাওয়া যাবে। অনলাইনে এসব টিকিট অটোরিলিজ হয়ে যাবে।

আজ বুধবার (১২ জুন) থেকে ঈদ উপলক্ষে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রা শুরু হচ্ছে। এসব যাত্রার টিকিট আগেই অনলাইনে বিক্রি করেছে বাংলাদেশ রেলওয়ে।

ইউডি/কেএস

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading