বগুড়ায় ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা চুরির অভিযোগ

বগুড়ায় ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা চুরির অভিযোগ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, আপডেট ১৩:৩০

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের একটি উপশাখার সিন্দুক ভেঙে ২৯ লাখে টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ জুন) দিবাগত রাতে সদরের মাটিডালি শাখায় দুই তলা ব্যাংক ভবনটির ছাদের গেট কেটে দুর্বৃত্তরা ওই টাকা চুরি করে।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলার অতিরিক্ত পুলিশ কমিশনার স্নিগ্ধ আখতার। তিনি বলেন, ব্যাংকটিতে কোনো নিরাপত্তা প্রহরি ছিলেন না। বিকেলে ব্যাংকে কর্মকর্তারা তাদের কার্যক্রম শেষ করে চলে যান। আজ সকালে এসে তারা ব্যাংকের সিন্দুকটি কাটা দেখতে পেয়ে পুলিশে খবর দেন। প্রাথমিকভাবে ২৯ লাখ টাকা চুরির হিসেব নিশ্চিত হওয়া গেছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এর আগে গত ২৬ জানুয়ারি বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল হাটে এনআরবিসি ব্যাংকের উপশাখার ভল্ট ভেঙে ৯ লাখ টাকা চুরির ঘটনা ঘটে।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading