কনসার্টের দর্শকদের নাচানাচিতে সৃষ্টি হলো ভূমিকম্প

কনসার্টের দর্শকদের নাচানাচিতে সৃষ্টি হলো ভূমিকম্প

উত্তরদক্ষিণ । শুক্রবার, ১৪ জুন, ২০২৪, আপডেট ১২:৪৫

আমেরিকার পপতারকা টেইলর সুইফটের কনসার্টের দর্শকদের নাচানাচিতে ভূমিকম্পের সৃষ্টি হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বৃহস্পতিবার (১৩ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, গত সপ্তাহে স্কটল্যান্ডের এডেনবার্গে সুইফটের তিনটি কনসার্টে দর্শকরা এতটাই নাচানাচি করেন যে সেখানকার ভূমি কেঁপে ওঠে।

যেখানে কনসার্ট হয়েছে সেখান থেকে ছয় কিলোমিটার দূরের পর্যবেক্ষণ কেন্দ্রে ভূকম্পন রেকর্ড করা হয়েছে।

দর্শকরা সবচেয়ে বেশি উপভোগ করেছেন সুইফটের ক্রুয়েল সামার, রেডি ফর ইট এবং শ্যাম্পেন প্রবলেম। গত শুক্রবারে কনসার্টে এই তিনটি গানেই সবচেয়ে বেশি নাচানাচি করেন তারা।

ওইদিন তাদের নাচানাচির কারণে ভূমি সর্বোচ্চ ২৩ দশমিক ৪ ন্যানোমিটার সরে যায়। পরের দিন শনিবার ২২ দশমিক ৮ এবং রবিবার রাতে ২৩ দশমিক ৩ ন্যানোমিটার সরে যায় মাটি।

এর আগে ২০২৩ সালের জুলাইয়ে আমেরিকার লস অ্যাঞ্জেলসের সিয়াটলে একইরকম ঘটনা ঘটেছিল। ওইদিন দর্শকরা এতটাই উদ্যোম হন যে সেখানে ২ দশমিক ৩ মাত্রার সমান ভূমিকম্পের সৃষ্টি হয়।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading