পাহাড়ি ঢলে আবারও বাড়ছে সুনামগঞ্জের নদনদীর পানি

পাহাড়ি ঢলে আবারও বাড়ছে সুনামগঞ্জের নদনদীর পানি

উত্তরদক্ষিণ । শনিবার, ১৫ জুন, ২০২৪, আপডেট ১২:১৫

বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে আবারও বাড়ছে সুনামগঞ্জের সুরমা, যাদুকাটা, কুশিয়ারা নদ নদীর পানি।

তবে পানি এখনও বিপৎসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর পানি বেড়েছে ২৮ সেন্টিমিটার।

শনিবার (১৫ জুন) সকালে সুনামগঞ্জে সুরমা নদীর পানি ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ১৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আর সুনামগঞ্জ গেল ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৭৫ মিলিমিটার।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান, ইন্ডিয়ার চেরাপুঞ্জিতে গেল ২৪ ঘন্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ৫১৩ মিলিমিটার। প্রচুর বৃষ্টিপাত হওয়ায় উজান থেকে পাহাড়ি ঢল নামছে। আর সেই ঢলের পানিতে সুনামগঞ্জের সব নদ নদীর পানি দ্রুত বাড়ছে। পাহাড়ি ঢল নামা অব্যাহত থাকলে নদ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading