কোরবানির শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে: ডিএনসিসি-ডিএসসিসি

কোরবানির শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে: ডিএনসিসি-ডিএসসিসি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪, আপডেট ১১:৫৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে বলে দাবি করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। দুটি আলাদা সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করে কোরবানির বর্জ্য অপসারণের দায়িত্বে থাকা এ দুই সিটি করপোরেশন।

ঈদের দিন রাত সাড়ে ৮টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) জানায়, ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলামের পূর্ব ঘোষণা অনুযায়ী ছয় ঘণ্টায়ই শতভাগ কোরবানির বর্জ্য অপসারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে মেয়র বলেন, সবার সহযোগিতায় পূর্ব ঘোষিত ছয় ঘণ্টায় ঢাকা উত্তর সিটির কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ করা সম্ভব হয়েছে। সচেতন নাগরিকদের আন্তরিক সহযোগিতায় এটি করতে পেরেছি। আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী দিনেও ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখতে জনগণ ও সিটি করপোরেশনকে একসঙ্গে কাজ করতে হবে।

এদিকে রাত সাড়ে ১২টায় গণমাধ্যমে পাঠানো আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) জানায়, ডিএসসিসি ৭৫টি ওয়ার্ডের সব ওয়ার্ড থেকে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। সর্বশেষ রাত সোয়া ১২টায় ৬২ নম্বর ওয়ার্ডের বর্জ্য অপসারণের মধ্য দিয়ে আজ কোরবানি দেওয়া সব পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হলো।

ইউডি/এজেএস

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading