বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩

বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ৩

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, আপডেট ১৭:৪৫

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পরপর ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৩ জন পথচারী আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিএনপি কার্যালয়ের অপরপাশের সড়ক থেকে মোটরসাইকেল থেকে একদল দুর্বৃত্ত ককটেল ছুঁড়ে মারে। সেগুলো কার্যালয়ের নিচে লাইব্রেরির সামনে বিস্ফোরিত হলে এতে তিনজন পথচারী আহত হয়েছেন। তাদের স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে।’

এদিকে ঘটনার পরপর নয়াপল্টনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading