ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে ইন্ডিয়া
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৮ জুন, ২০২৪, আপডেট ০২:১৫
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠল ইন্ডিয়া। ১৭১ রানের জবাবে খেলতে নেমে ১৬ ওভার ৪ বলে সবকয়টি উইকেট হারিয়ে ১০৩ রান তোলে ইংল্যান্ড। এতে ৬৮ রানের জয় পায় রোহিত শমার্র দল।
বৃহস্পতিবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ইন্ডিয়ার। বিরাট কোহলি আরও একবার ব্যর্থ হন। তৃতীয় ওভারে ৯ বলে ৯ রানে ফেরেন তিনি। তিনে নামা ঋষভ পান্তও টিকতে পারেননি বেশিক্ষণ। মাত্র ৬ বলে ৪ রান করেন পান্ত।
তবে ওপেনার রোহিত শর্মার ব্যাট জ্বলে ওঠে। তাকে দারুণ সঙ্গ দিয়েছেন সূর্যকুমার যাদব। ৩৯ বলে ৫৭ রান করে বোল্ড হয়ে যান রোহিত। তার আউটের এক ওভার পর ফিরে যান সূর্যকুমারও। ৩৬ বলে ৪৭ রান করে জফরা আর্চারের বলে লং অনে দাঁড়ানো ক্রিস জর্ডানের হাতে ক্যাচ দেন তিনি।
পরে মাঠে নেমে ঝড় তোলার চেষ্টা করেন হার্দিক পান্ডিয়া। তবে বেশিক্ষণ টিকতে পারেননি। তিনি ১৩ বলে ২৩ করে সাজঘরে ফেরেন। শেষদিকে নেমে ৬ বলে ১০ রান করেন অক্ষর প্যাটেল। ৯ বলে ১৭ রানে অপরাজিত ছিলেন রবীন্দ্র জাদেজা। সবশেষ ৭ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে ইন্ডিয়া।
ইংল্যান্ডের হয়ে তিন ওভারে ৩৭ রানে তিন উইকেট নিয়েছেন ক্রিস জর্ডান।
ইউডি/কেএস

