মাদককে না বলতে পারাটাই স্মার্টনেস: মেয়র আতিক

মাদককে না বলতে পারাটাই স্মার্টনেস: মেয়র আতিক

উত্তরদক্ষিণ । শনিবার, ২৯ জুন, ২০২৪, আপডেট ১৭:১৫

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, যে তরুণরা মাদককে না বলতে পারে, তারাই প্রকৃত স্মার্ট, তারাই মর্ডান। কারণ, তারা জানে মাদক একটি নীরব ঘাতকের নাম, সব শেষ করে দেয়। তাই মাদক থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং খেলাধুলায় নিজেকে বেশি বেশি ব্যস্ত রাখতে হবে।

শনিবার (২৯ জুন) সকালে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর পার্কে ঢাকা নর্থ মেয়র বাস্কেটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘একটি শিশুর সুষ্ঠু মেধা বিকাশ ঘটে খেলাধুলার মাধ্যমে। অথচ শিশুদের হাতে হাতে ফোন। দিন-রাত তারা সেটা নিয়ে পড়ে থাকছে। তাদের এই অভ্যাসে পরিবর্তন করতে হবে। পরিবর্তনে সহযোগিতা করতে হবে আমাদেরই।’

ঢাকা নর্থ মেয়র বাস্কেটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন মেয়র মো. আতিকুল ইসলাম
অভিভাবকদের উদ্দেশে মেয়র বলেন, ‘শিশুদের দামি দামি মোবাইল ফোন না কিনে দিয়ে খেলার সামগ্রী কিনে দেন। তারা ঠিকই মাঠে নেমে আসবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও ছিলেন– ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য খসরু চৌধুরী, সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন প্রমুখ।

উদ্বোধন শেষে টুর্নামেন্টের টফি উন্মোচন করা হয়েছ। টুর্নামেন্টে ৪৪টি শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন অ্যাকাডেমির টিম অংশগ্রহণ করবে।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading