কোয়ার্টার ফাইনালে বেলিংহ্যামকে পাচ্ছে না ইংল্যান্ড

কোয়ার্টার ফাইনালে বেলিংহ্যামকে পাচ্ছে না ইংল্যান্ড

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০৫ জুলাই, ২০২৪, আপডেট ১৮:১৫

হ্যারি কেইন, বেলিংহ্যাম, ফোর্ডেন, সাকাদের মতো সময়ের অন্যতম সেরা ফুটবলারদের নিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছে ইংল্যান্ড। তবে মাঠের পারফরম্যান্সে সমর্থকদের মন ভরাতে পারছে না গতবারের রানার্সআপরা। এরই মধ্যে কোয়ার্টার ফাইনালের আগে বড় দুঃসংবাদ পেয়েছে ইংলিশরা।

আগামীকাল (শনিবার) বাংলাদেশ সময় রাত ১০টায় তারা সুইজ্যারল্যান্ডের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হবে ইংল্যান্ডকে। গুরুত্বপূর্ণ ম্যাচে দলের সবচেয়ে বড় তারকা জুড বেলিংহ্যামকে পাচ্ছে না। এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।

মূলত, আগের ম্যাচে অশালীন অঙ্গভঙ্গির কারণে এই অ্যাটাকিং মিডফিল্ডারের বিরুদ্ধে তদন্ত করছিল উয়েফা। তদন্ত শেষে দোষী প্রমাণিত হওয়ায় তাকে এক ম্যাচে নিষেধাজ্ঞার পাশাপাশি ৩০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় ৩৮ লাখ টাকার বেশি) জরিমানা করা হয়েছে। অর্থাৎ আসন্ন নকআউট ম্যাচে তাকে ছাড়াই খেলতে হবে ইংলিশদের।

এর আগে শেষ ষোলোতে স্লোভাকিয়ার বিপক্ষে যখন ১-০ গোলে ইংল্যান্ড হারের ক্ষণ গুনছিল, এরপরই যোগ করা সময়ের পঞ্চম মিনিটে গিয়ে বাইসাইকেল কিকে দুর্দান্ত গোল করে ইংল্যান্ডকে টিকিয়ে রাখেন বেলিংহ্যাম। পরবর্তীতে অতিরিক্ত সময়ে গোল করে ইংল্যান্ডকে ম্যাচ জেতান অধিনায়ক হ্যারি কেইন।

গোল করার পর স্লোভাক বেঞ্চের দিকে তাকিয়ে অশালীন অঙ্গভঙ্গি করতে দেখা যায় বেলিংহ্যামকে। ম্যাচ শেষে এমন কাণ্ডে বেশ সমালোচনার মুখেও পড়েন এই মিডফিল্ডার। এরপর যখন উয়েফা তদন্ত করার ঘোষণা দেয়, তখন নিজের বন্ধুদের উদ্দেশে মজা করে এমনটা করেছেন বলেও মন্তব্য করেন বেলিংহ্যাম। কিন্তু শেষ রক্ষা হয়নি এই তারকা ফুটবলারের।

এ ছাড়াও শাস্তি পেয়েছে ইংল্যান্ড ফুটবল ফেডারেশনও। স্লোভাকিয়া ম্যাচে ইংলিশ দর্শকদের আচরণ ছিল লাগামছাড়া। তাদের বিশৃঙ্খলাজনিত আচরণের জন্য ১০ হাজার ইউরো এবং গ্যালারিতেই বাজির কাজে আগুন ধরানোয় এক হাজার ইউরো জরিমানা গুনতে হচ্ছে ইংলিশ ফেডারেশনকে।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading