কোটা ও পেনশন স্কিম বাতিলের আন্দোলনে সমর্থন রয়েছে বিএনপির: মির্জা ফখরুল

কোটা ও পেনশন স্কিম বাতিলের আন্দোলনে সমর্থন রয়েছে বিএনপির: মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ । শনিবার, ০৬ জুলাই, ২০২৪, আপডেট ১৫:৩০

বিএনপি মহাসচিবের মতে, চাকরিতে ৫৬ শতাংশ কোটা থাকলে মেধার বিকাশ ঘটে না। সে কারণেই দেশে ‘মেধা শূন্যতা’ দেখা দিয়েছে।

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি এবং শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের দাবিতে চলমান আন্দোলনে সমর্থন রয়েছে বিএনপির— এমনটা জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারকে এ সংক্রান্ত দাবি দ্রুত মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (০৬ জুলাই) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এমনটা জানিয়েছেন।

তিনি অভিযোগ করেন, সরকার লুটপাট করে দেশকে ধ্বংস করে দিয়েছে। এখন পেনশন স্কিমের মতো আরও কিছু প্রকল্পের মাধ্যমে জনগণের পকেট শূন্য করতে চায় সরকার। আদালতের ঘাড়ে বন্দুক রেখে ছাত্র সমাজের ন্যায্য আন্দোলনকে দমাতে চায় সরকার। শিক্ষর্থীদের এই দাবি যৌক্তিক।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading