চার মহানগরে বিএনপির নতুন কমিটি

চার মহানগরে বিএনপির নতুন কমিটি

উত্তরদক্ষিণ । রবিবার, ০৭ জুলাই, ২০২৪, আপডেট ১৬:৪৫

ঈদের আগে বিলুপ্ত করা বিএনপির চারটি মহানগর ইউনিটে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (০৭ জুলাই) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়েছে।

নতুন ঘোষিত কমিটিতে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক করা হয়েছে যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নিরবকে। আর সদস্য সচিব করা হয়েছে বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হককে।

নতুন কমিটি দেয়া হয়েছে ঢাকা মহানগর দক্ষিণেও। এখানে আহ্বায়ক করা হয়েছে ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল আলম মজনুকে। আর সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রবিন।

চট্টগ্রামে মহানগর বিএনপির নতুন আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা এরশাদুল্লাহ এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ছাত্রদল নেতা নাজিমুর রহমান।

এছাড়া, বরিশাল মহানগরে তিন সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। এই মহানগর বিএনপিতে আবারও আহ্বায়ক করা হয়েছে মনিরুজ্জামান খান ফারুককে। এছাড়া সদস্য সচিবের পদ পেয়েছেন সাবেক যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদার জিয়া। কমিটিতে এক নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে সাবেক ছাত্রদল নেত্রী আফরোজা খানম নাসরিনকে।

ইউডি/এআর

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading