কোটা আন্দোলনে পতাকা বিক্রির হিড়িক

কোটা আন্দোলনে পতাকা বিক্রির হিড়িক

উত্তরদক্ষিণ। রবিবার, ০৭ জুলাই ২০২৪,আপডেট ১৭:৩০

আন্দোলন সংগ্রামের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে মাথায় বাঁধার পতাকা, বিভিন্ন স্লোগান সংবলিত হেডব্যান্ড। তার ব্যত্যয় ঘটেনি কোটা সংস্কার আন্দোলনের ক্ষেত্রেও। এ উপলক্ষে ব্যবসাও ভালো হচ্ছে ব্যবসায়ীদের। তারা জানান, আন্দোলন ও বিভিন্ন উৎসবেই মূলত পতাকা বিক্রি বাড়ে তাদের।

রবিবার (৭ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধকে কেন্দ্র করে পতাকা ব্যবসা জমজমাট তাদের। শাহবাগ এলাকায় কথা হয় কয়েকজন পতাকা ও হেডব্যান্ড বিক্রেতার সঙ্গে।

৩০ বছর ধরে এসব বিক্রি করছেন নাসির হোসেন সেন্টু। তিনি জানান, বিভিন্ন আন্দোলন সংগ্রামের সময় এই ধরনের পণ্যের চাহিদা বাড়ে। দৈনিক পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত বিক্রি হয়। পাঁচ হাজার বিক্রি করতে পারলে দুই হাজার টাকার মতো লাভ হয়। তবে কখনও কখনও গাড়ি ভাড়াও উঠে না তাদের।

মোহসিন মিয়া ১৫ বছর ধরে এই ব্যবসা করছেন। তিনি বলেন, বিভিন্ন আন্দোলন সংগ্রাম ও উৎসব কেন্দ্র করেই মূলত ব্যবসা চাঙা হয়। তবে আজকের আন্দোলনে বিক্রি এখন পর্যন্ত মোটামুটি। সময়ের সঙ্গে বিক্রি আরও বাড়বে বলে তার প্রত্যাশা।

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading