গোপালগঞ্জে আউশ ধান উৎপাদন লক্ষ্যমাত্রা ৬ হাজার ২৭৪ মে. টন

গোপালগঞ্জে আউশ ধান উৎপাদন লক্ষ্যমাত্রা ৬ হাজার ২৭৪ মে. টন

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, আপডেট ০৭:০০

গোপালগঞ্জ জেলায় এ বছর ৬ হাজার ২৭৪ মেট্রিক টন আউশ ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। ক্ষেতে আউশ ধান পাকতে শুরু করেছে। এ ধান কেটে ঘরে তুলতে কৃষকেরা প্রস্তুতি নিচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আউশ মৌসুমে গোপালগঞ্জ জেলায় ২ হাজার ৯১৮ হেক্টর জমিতে আউশ ধানের আবাদ হয়েছে। প্রতি হেক্টরে এ ধান ২ দশমিক ১৫ মেট্রিক টন ফলন দেয়। সেই হিসাবে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ হাজার ২৭৪ মেট্রিক টন। গোপালগঞ্জ সদর উপজেলায় ৪৪৫ হেক্টর, মুকসুদপুর উপজেলায় ৩১০ হেক্টর, কাশিয়ানী উপজেলায় ৬৮৯ হেক্টর, কোটালীপাড়া উপজেলায় ৮৬৪ হেক্টর ও টুঙ্গিপাড়া উপজেলায় ৬১০ হেক্টর জমিতে আউশ ধান আবাদ হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গোপালগঞ্জ খামারবাড়ির উপপরিচালক আব্দুল কাদের সরদার বলেন, কিছু দিনের মধ্যে আউশ ধান কাটা শুরু হবে। আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় আউশ ধানের ফলন ভালো হয়েছে। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হবে বলে তিনি ধারণা করছেন।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading