ছেলের বিয়েতে শতাধিক বিমান ভাড়া, কত খরচ হল আম্বানির?

ছেলের বিয়েতে শতাধিক বিমান ভাড়া, কত খরচ হল আম্বানির?

উত্তরদক্ষিণ । শনিবার, ১৩ জুলাই, ২০২৪, আপডেট ০৭:০০

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে এবার নতুন আলোচনা বিয়েতে আসা আমন্ত্রিতদের যাতায়াত খরচ নিয়ে। কারণ, অতিথিদের আনা-নেওয়া করতেই ইন্ডিয়ার শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানি খরচ করছেন কোটি টাকা!

ইন্ডিয়ার গণমাধ্যমের খবর, শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হচ্ছে অনন্ত-রাধিকার বিয়ের জমকালো আসর। সেখানে বিদেশ থেকে আসা অতিথিদের বিয়ে বাড়িতে আনতে ভাড়া করা হয়েছে ৩টি ফ্যালকন-২০০০ মডেলের জেট বিমান। তা দিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিদের আনা হবে। প্রতি ঘণ্টা এসব বিমানের ভাড়া ৭ লক্ষ ২০ হাজার টাকা। শুধু তাই নয়, আরও ১০০টি ব্যক্তিগত বিমান আগামী তিনদিন ধরে অতিথিদের আনা-নেওয়া করবে।

সে হিসেবে শুধু ৩টি ফ্যালকন-২০০০ জেট বিমানের জন্যই তিনদিন অর্থাৎ ৭২ ঘণ্টায় আম্বানি খরচ করবেন প্রায় ৬ কোটি রুপি। আর ১০০টি বিমানের ৭২ ঘণ্টার ভাড়া হিসেবে আরও কয়েক কোটি রুপি খরচ করবেন মুকেশ আম্বানি।

অনন্ত ও রাধিকার বিয়েতে দেশ-বিদেশের তারকা ও ব্যবসায়ী থেকে শুরু করে হাই প্রোফাইল রাজনৈতিক ব্যক্তিত্বরাও অংশ নিচ্ছেন। এসব নামিদামি তারকাদের বিয়েতে অংশ নিতে অতিথিরা যেন ঝামেলায় না পড়েন, সে জন্য মুকেশ আম্বানি যাতায়াত ব্যবস্থায় এত বিশাল খরচা।

প্রসঙ্গত, শুক্রবার মহাবিবাহ অনুষ্ঠানের পর শনিবার আশীর্বাদ এবং রোববার জমকালো বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে। বিয়ের অনুষ্ঠান হবে বান্দ্রা কুরলা কমপ্লেক্সে (বিকেসি) জিও ওয়ার্ল্ড সেন্টারে। বিয়ের অনুষ্ঠানের কারণে এই এলাকায় যানবাহন চলাচলের উপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading