মূল্যসূচকের উত্থানে বেড়েছে লেনদেন

মূল্যসূচকের উত্থানে বেড়েছে লেনদেন

উত্তরদক্ষিণ । সোমবার, ১৫ জুলাই, ২০২৪, আপডেট ১৬:০০

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১৫ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে গতদিনের তুলনায় বেড়েছে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২ দশমিক ১৭ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪৮৪ পয়েন্টে।

এছাড়াও, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ০ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৩ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ ডিএসইতে ৬৬২ কোটি ২৫ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬৬২ কোটি ২৪ লাখ ৬৩ হাজার টাকা।

ডিএসইতে মোট ৩৯৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৪০ টি কোম্পানির, দর কমেছে ১৯১ কোম্পানির। আর ৬৬ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading