জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন বাইডেন

জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন বাইডেন
জো বাইডেন

উত্তরদক্ষিণ । বুধবার, ২৪ জুলাই, ২০২৪, আপডেট ১৩:৩৫

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। বুধবার (২৪ জুলাই) স্থানীয় সময় রাত আটটার দিকে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। আগামী নভেম্বর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন থেকে তিনি কেন প্রার্থিতা প্রত্যাহার করেছেন ভাষণে তার ব্যাখ্যা দেবেন।

রবিবার (২১ জুলাই) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর এটি হতে যাচ্ছে তার প্রথম ভাষণ।

বাইডেন এক্সে বলেছেন, সামনের দিনগুলোতে কি হতে পারে এবং আমেরিকান জনগণের জন্যে তিনি কিভাবে তার কাজ সম্পন্ন করবেন তা নিয়ে ভাষণে কথা বলবেন।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে বিতর্কে ব্যর্থতার কারণে বাইডেনের ওপর প্রার্থিতা থেকে সরে দাঁড়াতে তার নিজ দল ডেমোক্রেট থেকেই অব্যাহত চাপ ছিলো। এ প্রেক্ষিতে করোনায় আক্রান্ত বাইডেন দেলওয়ারে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকা অবস্থাতেই সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

এদিকে তার সরে দাঁড়ানোর পর ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ডেমোক্রেট দলের প্রার্থী হিসেবে ইতোমধ্যে মনোনয়ন দেওয়া হয়েছে। সূত্র: বাসস

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading