ইনস্টাগ্রামে রিলসে নতুন ফিচার

ইনস্টাগ্রামে রিলসে নতুন ফিচার

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪, আপডেট ১২:৩০

মেটার মালিকানাধীন ইনস্টাগ্রাম রিলসে নতুন ফিচার এলো। একটি রিলস ভিডিওতেই যুক্ত করা যাবে ২০টি গান। এখন কেবল একটা গানই যুক্ত করা যায় রিলসে। সেই সীমা বাড়িয়ে দিল ইনস্টাগ্রাম। এই ফিচারের ফলে ইউজাররা আরও বেশি করে রিলস বানাবে বলে মনে করছে সংস্থা।

ছবি ও ভিডিও শেয়ারিংয়ের ক্ষেত্রে দুনিয়ার সবথেকে জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রাম। একবার প্রবেশ করলে বের হতে ইচ্ছা করে না। রিলস ভিডিওতে চোখ পড়লেই আঙুল যেন অটোমেটিক চলতে থাকে। এই রিলসের জনপ্রিয়তা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে নতুন ফিচারের ঘোষণা করেছে মেটা। এই মুহূর্তে রিলসে কেবল একটি গান যুক্ত করা যায়। এবার গানের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।

এবার থেকে একটি রিলসে যোগ করা যাবে পছন্দের ২০টি গান। এর জন্য যেতে হবে মিক্স অপশনে। সেখানে ক্লিক করলেই ২০টি গান যোগ করার অপশন পেয়ে যাবেন। শুধু গান যুক্ত করা নয়, সেটি ট্রিম অর্থাৎ এডিটও করা যাবে। এই ফিচারের নাম দেওয়া হয়েছে অডিও ট্র্যাক।

ফিচারটির সুবিধা নেওয়ার জন্য এখনই ইনস্টাগ্রাম অ্যাপটি নতুন ভার্সনে আপডেট করে নিন। তারপর হোম পেজে এসে + আইকনে ক্লিক করতে হবে। সেখানে রিলস অপশনে গিয়ে মিক্স বাটনে ট্যাপ করতে হবে। সেখানে ট্যাপ করা মাত্রই ২০টি যুক্ত করার অপশন চলে আসবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading