গাজায় আরও পাঁচ জিম্মির মৃতদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের

গাজায় আরও পাঁচ জিম্মির মৃতদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের

উত্তরদক্ষিণ । শনিবার, ২৭ জুলাই, ২০২৪, আপডেট ১৭:৪০

গাজা উপত্যকা থেকে আরও পাঁচ ইসরায়েলি জিম্মির মৃতদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। এক প্রতিবেদনে ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গত বুধবার, হামাসের একটি সুড়ঙ্গ থেকে জিম্মিদের মৃতদেহ উদ্ধার করেছে আইডিএফ। উদ্ধার করা মৃতদেহের মধ্যে একজন স্কুলের শিক্ষিকা এবং বাকিরা দেশটির সামরিক বাহিনীর সদস্য।

যেসব জিম্মিদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তারা হলেন, শিক্ষিকা মায়া গোরেন, সার্জেন্ট মেজর রভিদ আরিয়েহ কাটজ, মাস্টার সার্জেন্ট ওরেন গোল্ডিন, স্টাফ সার্জেন্ট টোমার আহিমাস এবং সার্জেন্ট কিরিল ব্রডস্কি।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading