আগুনে বিটিভিতে প্রায় ৩০০ কোটি টাকার ক্ষতি

আগুনে বিটিভিতে প্রায় ৩০০ কোটি টাকার ক্ষতি

উত্তরদক্ষিণ । শুক্রবার, ০২ আগস্ট, ২০২৪, আপডেট ১৮:০০

বিটিভিতে আগুনের ঘটনায় ২০০ থেকে ৩০০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন বিটিভির মহাপরিচালক ডা. মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘বিটিভিতে আগুনে পুড়ে কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে, সেটি এখনো সঠিকভাবে বলা যাবে না।

তবে আনুমানিক যদি বলি তাহলে ২০০ থেকে ৩০০ কোটি টাকা হবে।’ ডিজি বলেন, ‘বিটিভি তিন তলা ভবনের প্রায় বেশির ভাগই আগুনে পুড়েছে। গত ১৮ জুলাই বৃহস্পতিবার প্রথমে সকাল ১১টার দিকে গেইটে বা প্রধান ফটকে ভাঙচুর করে। আমাদের ৫০০ থেকে ১০০ স্টাফ। আমরা প্রটেস্ট করি আর নিচে সবাই অবস্থান করি। পরে দুপুর ২টার দিকে গেট ও রিসিপশনে আগুন দেয়। আর আন্দোলনকারীরা বার বার বলে আমাদের বের হয়ে যেতে, তখনও আমরা বের হইনি।’

তিনি বলেন, ‘আমরা ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করি কিন্তু ফায়ার সার্ভিসের ২টি গাড়ি আসার সময় রাস্তায় ভাংচুর করে এবং ফিরিয়ে দেয়। আমরা ভেতরে তখন খুবই অসহায় ছিলাম, কোন দিক থেকে সহযোগিতা পায়নি। চারদিকে বাধা ছিল।’

তিনি আরও বলেন, ‘রিসিপসন থেকে পরে তারা গাড়িতে আগুন দেয়। ১৭টি গাড়ি একেবারে পুরে গেছে এবং ৯টি গাড়ি ভাঙচুর করে। এছাড়া দেশের বিভিন্ন জায়গা থেকে লাইভ সম্প্রচার করার জন্য একটি গাড়ি ছিল সেটিও পুরে গেছে। এই গাড়ির মূল্য ৬/৭ কোটি টাকা।’

তিনি বলেন, ‘এরপর তারা ডিজাইন সেকশনে আগুন দেয়। রাত ৮টার দিকে ঢাকা কেন্দ্রে ঢুকার চেষ্টা করে। ঢুকতে না পেরে সেখানেও আগুন দেয়। রাত যখন ৮টা, তখন বুঝলাম আমরা কেউ এখানে নিরাপদ না। তখন আমরা সবাই বের হয়ে যাই।’

ডিজি বলেন, ‘বিটিভির কন্ট্রোল রুমটি রক্ষা করতে পেরেছি। বিদ্যুৎ লাইনটি পুরো শাটডাউন করে দিয়েছিলাম। সেজন্য এই কন্ট্রোল রুমটি ঠিক আছে। আগুনে স্টুডিওগুলো পুরে গেছে, বড় স্টুডিওসহ অনুষ্ঠানের জন্য অডিটোরিয়াম পুরে গেছে। তবে নিউজ স্টুডিও এবং কন্ট্রোল রুমের স্টুডিও ঠিক আছে।’

তিনি আরও বলেন, ‘ডিজাইন সেকশন পুরো পুড়ে গেছে। যেখানে প্রায় ২ কোটির টাকার বেশি মালামাল ছিল। এখানে ১০০ বছর এবং ৫০ বছর আগের পুরনো সৃতি, বাড়ি, হারিকেন, যুদ্ধর সময় ব্যবহৃত জিনিসসহ বিভিন্ন পুরনো সৃতির জন্য জিনিস রাখা ছিল, এসব পুরে গেছে।’

তিনি বলেন, ‘আমাদের যে মিউজিয়াম ছিল, বঙ্গবন্ধু মিউজিয়ামসহ ‍সব পুড়ে গেছে। বিল্ডিংয়ের পিলার পুড়ে নষ্ট হয়ে গেছে। সার্ভারগুলো পুড়ে গেছে, অফিস রুমে সব ল্যাপটপ নিয়ে গেছে, ৩০টির মত কম্পিউটার ল্যাব পুড়ে গেছে।’

তিনি বলেন, ‘আমার ধারনা আগুন লাগানোর সময় কোন ধার্য পদার্থ ছিল, যার ফলে আগুন খুব দ্রুত ছড়িয়ে গেছে।’ বিটিভির ক্ষয়ক্ষতি নিরূপণে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ২টি তদন্ত কমিটি এবং বিটিভি থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিগুলোর কাজ শেষ হলে জানা যাবে আসলে কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading