চট্টগ্রামের বিভিন্ন স্থানে সংঘর্ষ, গুলিবিদ্ধ অনেক

চট্টগ্রামের বিভিন্ন স্থানে সংঘর্ষ, গুলিবিদ্ধ অনেক

উত্তরদক্ষিণ । রবিবার, ০৪ আগস্ট, ২০২৪, আপডেট ১৪:৩৫

চট্টগ্রাম নগরের নিউমার্কেট, লালদিঘী, জুবলি রোড এবং পটিয়া উপজেলাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া গেছে। রবিবার (৪ আগস্ট) সকাল থেকে এসব ঘটনা ঘটে। এরই মধ্যে আহত অর্ধশতাধিক লোককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজন গুলিবিদ্ধ রয়েছেন। শুধুমাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে ৩৯ জনকে।

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে নিউমার্কেট মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এর মধ্যে বেলা ১২টার দিকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগ জড়ো হয়ে শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। প্রথমে তারা দূর থেকে গুলি এবং ককটেল বিস্ফোরণ করে। একপর্যায়ে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের মারধর করে। জুবলি রোড এলাকায় আন্দোলনকারীদের বিচ্ছিন্নভাবে পেয়ে আওয়ামী লীগের সমর্থকরা হামলা চালায়।

বেলা সাড়ে ১২টা থেকে নগরের লালদিঘী মোড় এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা চলে। দুপুর ২টায় সবশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরা ওয়াসা মোড়, টাইগারপাস মোড় এলাকায় অবস্থান নেয়। ওয়াসা মোড়ে সেনাবাহিনী অবস্থান নিলে শিক্ষার্থীদের ওপর হামলা করেনি।

এদিকে, সরকার পতনের একদফা দাবিতে পটিয়া উপজেলা পৌরসভা এলাকায় হেফাজতপন্থি কওমি মাদরাসার শিক্ষার্থীরা বেলা ১১টা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবরোধ করে অবস্থান। কিছুক্ষণ পর সেখানে যুবলীগের একটি টিম সেখানে সশস্ত্র হামলা চালায়। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীরা বিভিন্ন দোকানপাটে ভাঙচুর করে।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading