জেলায় জেলায় আনন্দ মিছিল
উত্তরদক্ষিণ । সোমবার, ০৫ আগস্ট, ২০২৪, আপডেট ১৭:৫০
শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ত্যাগের খবরে সারাদেশে আনন্দ মিছিল হয়েছে।
টাঙ্গাইল: শেখ হাসিনার দেশ ত্যাগের খবরে আনন্দ মিছিল করেছে টাঙ্গাইলের শিক্ষার্থী-অভিভাবক সমাজ। শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকরাও এ আনন্দ মিছিলে যোগ দেয়। প্রথমে টাঙ্গাইল শহীদ মিনার চত্বর ও পুরাতন বাস স্ট্যান্ডে জড়ো হয় শিক্ষার্থীরা। পরে মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বান্দরবান: শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে বান্দরবানে অনন্দ মিছিল করেছে সাধারণ মানুষ। বিকেলে শহরের ট্রাফিক মোড় এ আনন্দ মিছিল করা হয়।
ঝিনাইদহ: শেখ হাসিনার পতনের খবরে শিক্ষার্থীরা শহরের পায়রা চত্বরে রং খেলায় মেতে ওঠেন। অনেকেই উঁচু স্থানে উঠে জাতীয় পলাতক নিয়ে স্লোগান দেয়। পুরো শহর উৎসবে মেতে ওঠে।
ইউডি/কেএস

