খুলেছে পুঁজিবাজার, লেনদেন চলছে

খুলেছে পুঁজিবাজার, লেনদেন চলছে
প্রতীকী ছবি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৬ আগস্ট, ২০২৪, আপডেট ১০:৪০

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) নির্দেশনায় আলোকে মঙ্গলবার (৬ আগস্ট) থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল-কলেজ-মাদ্রাসা- বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে। এরই ধারাবাহিকতায় আজ খুলেছে দেশের উভয় পুঁজিবাজার।

মঙ্গলবার সকাল ১০টা থেকে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) লেনদেন শুরু হয়েছে। উভয় স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সাধারণত শুক্র ও সোমবার বাদে দেশের দুই স্টক এক্সচেঞ্জে সাড়ে ৪ ঘণ্টা করে লেনদেন হয়। আজ সকাল ১০টায় পুঁজিবাজারে লেনদেন শুরু হয়ে চলবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত। এ সময়ের মধ্যে পোস্ট ক্লোজিং থাকে দুপুর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের জনসংযোগ কর্মকর্তা তানিয়া বেগম বলেন, আইএসপিআরের নির্দেশনার আলোকে মঙ্গলবার থেকে লেনদেন চালু করা হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া লেনদেন চলবে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।

এদিকে, ঢাকা স্টক এক্সচেঞ্জের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান বলেন, ডিএসইতে মঙ্গলবার সকাল থেকে লেনদেন চালু হয়েছে। এদিন অন্যান্য স্বাভাবিক দিনের মতোই লেনদেন চলবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading