মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন ফারুক-ই-আজম

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হলেন ফারুক-ই-আজম

উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪, আপডেট ১৮:০০

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা নিয়োগ পেয়েছেন ফারুক-ই-আজম (বীর প্রতীক)। মঙ্গলবার (১৩ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে সকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন তিনি।

প্রধান উপদেষ্টার অধীনে ২৫টি মন্ত্রণালয় এবং বিভাগ ছিল।‌ এখন এক মন্ত্রণালয়ে উপদেষ্টা নিয়োগ দেওয়ায় প্রধান উপদেষ্টার অধীনে মন্ত্রণালয় এবং বিভাগের সংখ্যা কমে ২৪টি হল।

গত ‌৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপরই বিলুপ্ত হয় মন্ত্রিসভা।

এরপর গত ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া রয়েছেন ১৬ জন উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় ফারুক-ই-আজমসহ তিনজন উপদেষ্টা ওইদিন শপথ নেননি।

শুক্রবার শপথ নেওয়া প্রধান উপদেষ্টা এবং অন্যান্য উপদেষ্টাদের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

সর্বশেষ গত রোববার তিনজনের মধ্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও বিধান রঞ্জন রায় শপথ নেন। ফারুক-ই-আজম বিদেশ থেকে ফেরার পর আজ শপথ নিলেন।

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading