দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা: মির্জা ফখরুল

দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা: মির্জা ফখরুল

উত্তরদক্ষিণ। বুধবার, ১৪ আগস্ট, ২০২৪, আপডেট ১৫:১০

শেখ হাসিনা দিল্লিতে বসে দেশকে নিয়ে ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে সৈয়দপুর জেলা বিএনপির কার্যালয়ে এক কর্মী সভায় এ মন্তব্য করেন তিনি। এদিন তিনি পীরগঞ্জের বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত ও তার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র-জনতার রক্ত ও ত্যাগের মধ্যদিয়ে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়েছেন। তিনি এখন বাংলাদেশকে ধ্বংস করতে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছেন।

কোনো রকম বিশৃঙ্খলা ও হিন্দুদের ওপর হামলা করতে দেওয়া হবে না জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, এখনই সময় ঐক্যবদ্ধ হওয়ার।

তিনি আরও বলেন, আপনারা দেখেছেন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল দুজনকে গ্রেফতার করা হয়েছে। খুনের সঙ্গে যারা জড়িত, সবাইকে গ্রেফতার করা হবে বলে আমি বিশ্বাস করি।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের কাজ হলো দলকে সুসংগঠিত করে নিজেদের মধ্যে বিভেদ না রেখে ঐক্যের মধ্যে দিয়ে চলা। কোটা সংস্কার আন্দোলনে অনেকে নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা ও যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading