সরিয়ে দেওয়া হলো স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে

সরিয়ে দেওয়া হলো স্বরাষ্ট্র উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪, আপডেট ২২: ৩০

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া হয়েছে উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেনকে।

শুক্রবার (১৬ আগস্ট) উপদেষ্টাদের দায়িত্ব পুনঃবণ্টন করে তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।

এদিন নতুন চার উপদেষ্টার দফতরও বণ্টন করা হয়।

উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদকে পরিকল্পনা এবং শিক্ষা মন্ত্রণালয়, আলী ইমাম মজুমদারকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত, লেফটেন্যান্ট কর্নেল (অব.) জাহাঙ্গীর আলমকে স্বরাষ্ট্র এবং কৃষি মন্ত্রণালয় ও মুহাম্মদ ফাওজুল কবির খানকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে বিকেল ৪টায় শপথ নেন চার উপদেষ্টা। বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

এর আগে তিন দফায় শপথ গ্রহণ করেন ১৭ উপদেষ্টা। এর মধ্যে ৮ আগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৩ উপদেষ্টা। ঢাকা ও দেশের বাইরে থাকায় তিনজন উপদেষ্টা সেদিন শপথ নেননি।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading