গাজী টায়ার কারখানায় লুটপাট, আগুন

গাজী টায়ার কারখানায় লুটপাট, আগুন

উত্তরদক্ষিণ। সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, আপডেট ০২:৩০

নারায়ণগঞ্জে গাজী টায়ার কারাখানায় লুটপাটের পর আগুন জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (২৫ আগস্ট) রাতে রূপগঞ্জের তারাবো পৌরসভার রুপসি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নেভাতে কাজ করে।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, রাত সাড়ে ১০টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। পরে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

তিনি আরও বলেন, পর্যায়ক্রমে কাঁচপুর, আদমজি ইপিজেড, কাঞ্চন ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট এবং সিদ্দিক বাজার থেকে টিটিএল (টাইম টেবল ল্যাডার) ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। সিদ্দিক বাজার থেকে আরেকটি ইউনিট পানিবাহী গাড়ি নিয়ে সেখানে গেছে।

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা গাজী গোলাম দস্তগীরের মালিকানাধীন কারখানাটিতে লুটপাটের পর একদল মানুষ সেখানে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ আসছে।

আন্দোলনে সহিংসতার মধ্যে নিহতের ঘটনার এক মামলায় গ্রেপ্তার হয়েছেন সাবেক আওয়ামী লীগ সরকারের মন্ত্রী দস্তগীর।

ইউডি/এসআই

melongazi

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading