ময়মনসিংহে শিয়ালের কামড়ে আহত ২৫

ময়মনসিংহে শিয়ালের কামড়ে আহত ২৫

উত্তরদক্ষিণ। সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, আপডেট ১২:৩০

ময়মনসিংহের একটি গ্রামে শিয়ালের কামড়ে নারী শিশুসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

রবিবার (২৫ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার সিরতা ইউনিয়নের চরখরিচা গ্রামে এই ঘটনা ঘটে।

সিরতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রেজাউল করিম মিন্টু বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউপি সদস্য মিন্টু বলেন, সন্ধ্যার দিকে জানতে পারি আমার বাড়ির ও গ্রামের মানুষকে শিয়ালে কামড়াচ্ছে। আমার বাড়ির উঠানে এসেও শিয়াল ৪ জনকে কামড়ে আহত করে।

তিনি বলেন, আমার জানা মতে ইলিয়াস কাঞ্চন (৩৫), সুজন মিয়া (৩৮), হৃদয় (৮), শাহিম মিয়া (৪০), রমজান আলী (৫৫), বাদশা মিয়া (৫০), মুর্শিদ আলী (২৫), রওশন আরা (৪৫), সাজেদা খাতুন (৪০) এবং পাশের সিকারপুরে মজুন মিয়া (৬০) সহ অন্তত ২৫ জনকে একটি শিয়াল কামড়ে আহত করেছে। আহতদের মাঝে অনেকেই ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে গিয়েছেন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জস ডা. মো. নজরুল ইসলাম বলেন, হাসপাতালে কতজন চিকিৎসা নিয়েছেন খোঁজ নিলে জানা যাবে। তবে, আমাদের সংরক্ষণে পর্যাপ্ত পরিমান ভ্যাক্সিন আছে বলে জানান তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading