বিনা মূল্যে সার দেবে রাশিয়া, বাংলাদেশ চাইল গমও

বিনা মূল্যে সার দেবে রাশিয়া, বাংলাদেশ চাইল গমও

উত্তরদক্ষিণ। শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪, আপডেট ০০:১০

বিনা মূল্যে বাংলাদেশকে এক জাহাজ ভর্তি ৩০ হাজার টন পটাশ সার সরবরাহ করবে রাশিয়া। এই তথ্য জানার পর সরকারের তরফে ধন্যবাদ জানিয়ে বন্যার্তদের জন্য এক জাহাজ গম পাঠানোরও অনুরোধ করা হয়েছে।

পাশাপাশি বন্যার জন্য রাশিয়ার গমের দাম পরিশোধ করা যায়নি জানিয়ে গম সরবরাহ বন্ধ না করার অনুরোধও জানানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে দেখা করেন বাংলাদেশে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি। এ সময় এসব বিষয়ে কথা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য অফিসার ফয়সল হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে লেখা হয়, রাশিয়া বিনা মূল্যে বাংলাদেশকে ৩০ হাজার মেট্রিক টন বা এক জাহাজ পটাশ সার সরবরাহ করবে।

এই তথ্য জানার পর উপদেষ্টা এজন্য রাশিয়াকে আন্তরিক ধন্যবাদ জানান এবং দ্রুত প্রক্রিয়া শুরু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

তিনি সারের পাশাপাশি বাংলাদেশকে এক জাহাজ গম বিনামূল্যে সরবরাহ করার জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading