সিডিএ’র নতুন চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, (০৩ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ০৯:০০
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছকে সরিয়ে প্রকৌশলী নুরুল করিমকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব কানিজ ফাতিমা স্বাক্ষরে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলপূর্বক প্রকৌশলী মো. নুরুল করিমকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা-৭ অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী ৩ বছর মেয়াদে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।
এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।
এর আগে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার মোহাম্মদ ইউনুছকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। গত ২৪ এপ্রিল তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হলেও মাত্র চার মাস সাত দিনের মাথায় তার বিদায়-ঘণ্টা বেজে যায়।
নতুন চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিমের বাড়ি চট্টগ্রামে। তার বাড়ি জেলার ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের শৈলকূপা গ্রামে।
ইউডি/কেএস

