আমেরিকার কারাগারে এমপক্স শনাক্ত

আমেরিকার কারাগারে এমপক্স শনাক্ত

উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, (০৫ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ০৮:০০

আমেরিকার আইওয়া কারাগারে এমপক্সের সংক্রমণ শনাক্ত হয়েছে। বুধবার আমেরিকার সংবাদমাধ্যম নিউজ উইক অনলাইন এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, কতজন বন্দি এমপক্সে আক্রান্ত হয়েছে তা স্পষ্ট নয়। এটি চলতি বছর আইওয়াতে প্রথম এমপক্সের সংক্রমণের রেকর্ড।

আইওয়া ডিপার্টমেন্ট অফ কারেকশনস চিফ অফ স্টাফ পল কর্নেলিয়াস এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা স্যানিটেশন ও আইসোলেশন প্রোটোকলের মতো ব্যবস্থা জোরদারের মাধ্যমে পরিস্থিতি সক্রিয়ভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’

প্রসঙ্গত, এমপক্স এর আগে মাঙ্কিপক্স নামে পরিচিত ছিল। সম্প্রতি আফ্রিকার বাইরে কয়েকটি দেশে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। ভাইরাসটি দুটি ভ্যারিয়েন্ট রয়েছে- ক্লেড ওয়ান এবং ক্লেড টু।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading