বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটেও উৎপাদন শুরু

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটেও উৎপাদন শুরু

উত্তরদক্ষিণ। সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ০০:১০

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিন নম্বর ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। ছয়দিন বন্ধ থাকার পর রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ইউনিটটির উৎপাদন শুরু হয়।

২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই ইউনিট থেকে দৈনিক ২০০-২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। এরআগে গত ৯ সেপ্টেম্বর ওয়েল পাম্প নষ্ট হওয়ার কারণে ৩ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ৭ সেপ্টেম্বর ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। পর্যায়ক্রমে তিনটির মধ্যে একটি ইউনিট ওভার ওয়েলের জন্য বন্ধ থাকে। এতে ১ ও ৩ নম্বর ইউনিট দুটি ওয়েল পাম্প নষ্ট হওয়ার কারণে এবং ২ নম্বর ইউনিটটি ওভার ওয়েলের জন্য বন্ধ থাকে। ফলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে পুরোপুরি বন্ধ হয়ে যায়।

১৩ সেপ্টেম্বর ১ নম্বর ইউনিট ও ১৫ সেপ্টেম্বর ৩ নম্বর ইউনিটটি চালু হওয়ায় বর্তমানে দুটি ইউনিট থেকে ২৮৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। তবে তিনটি ইউনিট একসঙ্গে কখনো চালানো হয়নি।

এ বিষয়ে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক বলেন, ২০২০ সালের নভেম্বর থেকে ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি বন্ধ রয়েছে। চীন থেকে নতুন ওয়েল পাম্প এনে স্থাপনের পর তৃতীয় ইউনিট থেকে উৎপাদন শুরু করা হয়েছে। যা থেকে ২০০-২২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে। এতে উত্তরাঞ্চলের লোডশেডিং কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading