আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদর দপ্তর

আইন হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা: পুলিশ সদর দপ্তর

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, আপডেট ১৫:০০

আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ার দিয়েছে পুলিশ সদর দপ্তর। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে এই সতর্কবার্তা দেওয়া হয়।

পুলিশ সদর দপ্তর জানায়, সম্প্রতি কোথাও কোথাও গণপিটুনি দিয়ে মানুষ হত্যার নৃশংস ঘটনা পরিলক্ষিত হচ্ছে। এ ধরনের মব জাস্টিস কোনোভাবেই কাম্য হতে পারে না। কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর।

পুলিশ জানায়, কেউ অন্যায় করলে বা অপরাধী হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ওই ব্যক্তির বিচারের বিধান রয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারো নেই। কোনো ব্যক্তি অন্যায় এবং অপরাধ করলে তাকে আইনের হাতে সোপর্দ করতে হবে। কোনোভাবেই আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না।

কেউ অন্যায় বা অপরাধ করলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে পুলিশ সদর দপ্তর থেকে। বলা হয়, আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য পুলিশ পুলিশ সদর দপ্তর সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে। মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে পুলিশ পুলিশ সদর দপ্তর দেশের সব সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করছে।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা নামের একজন সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা করা হয়। ঘটনা দুটির পর দেশজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এরই মধ্যে দুই ঘটনাতেই বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা করেছে। এতে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading